ঢাকাWednesday , 31 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ কাদরীর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

Link Copied!

kadriনিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে কবি শহীদ কাদরীর মরদেহে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এরপর শহীদ মিনারে ঢল নামে মানুষের। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীরবিক্রম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
এরপর বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, ডা. দিপুমনি, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে মুনতাসীর মামুন, বিটিভির পরিচালক কবি নাসির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, স্রোত আবৃত্তি সংসদের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে কবির মরদেহ তার ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার স্ত্রী নীরা কাদরী ও ছেলে আদনান কাদরী ছিলেন। তাদের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা।