ঢাকাTuesday , 30 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ছিটকে গেলেন মার্শ

Link Copied!

Shaun_Marshস্পোর্টস ডেস্ক : আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ।
অস্ট্রেলিয়া দলের ফিজিও ডেভিড বেকলি জানিয়েছেন, ডাম্বুলায় রোববার তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান মার্শ। পরে এক্স-রেতে মার্শের আঙুলে চিড় ধরা পড়েছে।
মার্শের অনুপস্থিতিতে বাকি দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে থাকছেন উসমান খাজা।
অস্ট্রেলিয়ার এ সফরে এখন পর্যন্ত রঙিন জার্সিতে খেলা হয়নি খাজার। ডাম্বুলায় বুধবার চতুর্থ ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করতে পারেন ডানহাতি এই ব্যাটসম্যান।
মাস খানেক আগে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণার পর থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে। ১৬তম সদস্য হিসেবে দলে যোগ দিয়েছেন ব্যাটসম্যান ট্রাফিস হেড। ব্যস্ত সূচি সামনে রেখে অলরাউন্ডার মিচেল মার্শকে বিশ্রামের জন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
একই কারণে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক স্টিভেন স্মিথকেও। পিঠের চোটের কারণে ছিটকে গেছেন পেসার নাথান কোল্টার-নাইল। সবশেষ ছিটকে গেলেন মার্শ।
শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে।