ঢাকাTuesday , 30 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইলফলকের সামনে রয়-রুট-বাটলার

Link Copied!

England_1Pakistnস্পোর্টস ডেস্ক : ট্রেন্ট ব্রিজে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। পাঁচ ম্যাচ সিরিজে বর্তমানে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। আজ জিতলে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের। এই ম্যাচের আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিন ইংলিশ ক্রিকেটার- জো রুট, জেসন রয় ও জস বাটলার।
ওয়ানডেতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে রুটের চাই ১০৭ রান। বর্তমানে ৭৫ ম্যাচে তার সংগ্রহ ২ হাজার ৮৯৩ রান। আর ১৮ রান করতে পারলেই ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বাটলার। এখন পর্যন্ত তিনি ৭৭ ম্যাচে করেছেন ১ হাজার ৯৮২ রান। ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে রয়ের প্রয়োজন আর ৬১ রান। বর্তমানে ২৭ ম্যাচে তার রান ৯৩৯।