ঢাকাMonday , 29 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবিতে আন্দোলন চলছে, ছাত্র মহাসমাবেশ কাল

Link Copied!

Jnuজবি প্রতিনিধি : আবাসিক হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা আবারো হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েকজন আহত হন।
তাদের মধ্যে দুই-তিনজনকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুমনা ক্লিনিক ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র মহাসমাবেশের ডাক দিয়েছেন মঙ্গলবার সকাল ১০ টায়।
হামলার অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘হল নির্মাণের দাবিতে তারাও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন।’ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।