স্পোর্টস ডেস্ক : চোটটা পেয়েছেন শনিবার ফিল্ডিং অনুশীলনের সময়। রোববার এক্স-রেতে তামিম ইকবালের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম।
চোট সারতে কমপক্ষে সপ্তাহ তিনেক সময় লাগবে। তবে ইংল্যান্ড সিরিজে খেলা নিয়ে শঙ্কা নেই তামিমের।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। প্রথম ওয়ানডে ৭ অক্টোবর।

