ঢাকাThursday , 25 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে নিম্নমানের সারে দিশেহারা ডিলাররা

Link Copied!

nilphamariনীলফামারী প্রতিনিধি : ছেঁড়া-ফাটা বস্তায় চীন থেকে আমদানি করা নিম্নমানের জমাট বাঁধা ইউরিয়া সার পার্বতীপুর বাফার গোডাউন হয়ে ঢুকে পড়ছে নীলফামারীতে।
ডিলারদের মাধ্যমে সেই সার যাচ্ছে কৃষকদের হাতে। ফলে কৃষকরা এসব সার কিনে প্রতারিত হচ্ছেন। আর এসব সার বিক্রয় করতে প্রতিনিয়তই কৃষকদের সঙ্গে ডিলারদের ঝামেলা হচ্ছে।
সরজমিনে দেখা গেছে, পার্বতীপুর বিসিআইসি গোডাউনের বাহিরে খোলা আকাশের নিচে মাসের পর মাস রাখা হয় চীন থেকে আমদানি করা ইউরিয়া সার। দীর্ঘদিন এভাবে স্তুপ করে রাখা সারের গুণগত মান নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
নীলফামারীর সার ডিলার তাপস কুমার, রব্বু হোসেন, সফিকুল ইসলাম জানান, আমদানি করা এসব ছেঁড়া-ফাটা বস্তার ভেতরে জমাট বাধা সার তুলে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর এসব সার বিক্রি করতে ক্রেতাদের সঙ্গে হচ্ছে ঝামেলা।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নীলফামারী শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বলেন, এ সব সমস্যা নিয়ে বিসিআইসিসহ সংশ্লিষ্টদের কাছে বারবার অভিযোগ করা হলেও সমস্যা সমাধানে কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য আমরা মাঝে মধ্যেই সার উত্তোলন বন্ধ রাখি।
তিনি আরো বলেন, আমরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
আর ছেঁড়া-ফাটা বস্তায় জমাট বাধা সারে গোডাউন ভরা থাকলেও অবলীলায় কর্তৃপক্ষের ঘারে দোষ চাপালেন পার্বতীপুর বিসিআইসি গোডাউনের ইনচার্জ আনিছুর রহমান। এ সব সার গ্রহণের কোনো নিয়ম না থাকলেও সরকার, রাজনৈতিক ও কর্তৃপক্ষের চাপে বাধ্য হয়ে এসব সার গ্রহণ করছেন বলে অকপটে স্বীকার করেন তিনি।
জমাট বাধা সার সম্পর্কে নীলফামারীর কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই সার জমিতে প্রয়োগ করা হলে সারের গুণগত মান নষ্ট হয় না।