ঢাকাThursday , 25 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

Link Copied!

Accidentমাগুরা প্রতিনিধি : মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত ও মা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে শালিখা উপজেলার আড়পাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়ি গ্রামে।
মাগুরা সদর থানার এসআই নাসিরুল ইসলাম জানান, বেসরকারি সংস্থা জাগরণীচক্র ফাউন্ডেশনের কর্মকর্তা সঞ্জয় বাড়ি থেকে স্ত্রী তৃপ্তি দাস ও ৫ বছরের মেয়ে তৃষা দাসকে নিয়ে মোটরসাইকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে আড়পাড়া ব্র্যাক অফিসের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সঞ্জয় ও তার মেয়ে তৃষাকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় তৃপ্তি দাসকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।