ঢাকাTuesday , 23 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতারকের খপ্পরে নার্গিস

Link Copied!

Nargis_Fakhriবিনোদন ডেস্ক : কয়েকদিন আগে ভারতে ফিরেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। এসেই সিনেমার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে প্রতারণার শিকার হয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদ এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার নার্গিস ফাখরির ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে ৬ লাখ রুপির বেশি চুরি হয়েছে। কে বা কারা এ রুপি সরিয়েছেন তা বলতে পারছেন না নার্গিস। কারণ এর মধ্যে সে এতো রুপির শপিং করেননি।
হঠাৎ তার মোবাইল ফোনে একটি মেসেজ আসে। এই মেসেজের মাধ্যমে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে রুপি খরচ হয়েছে। এমন ঘটনায় খুব মর্মাহত নার্গিস। গত সোমবার এ ব্যাপারে থানায় একটি এফআইআর দায়ের করেছেন এই অভিনেত্রী।
নার্গিসের ক্রেডিট কার্ড থেকে মোট ১৪টি ট্রানজেকশন হয়েছে। খরচ হয়েছে প্রায় ৯ হাজার ৬২ ডলার। ধারণা করা হচ্ছে, যারা এই অর্থ সরিয়েছে তারা নার্গিসের কার্ডের যাবতীয় তথ্য কপি করে রেখেছিল। সেই সঙ্গে কার্ডের একটি ক্লোনও বানিয়েছিল।
এ প্রসঙ্গে পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সুনীল ঘোসলকর সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ক্লোন করা সেই ক্রেডিট কার্ড থেকে কোনো শপিং করা হয়নি। সেখান থেকে রুপি তোলা হয়েছে। ব্যাংকের একটি মেসেজ থেকে নার্গিস ঘটনাটি জানতে পারেন। তারপর সোমবার বিকালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। আপাতত তার কার্ডটি ব্লক করে দেওয়া হয়েছে।