ঢাকাTuesday , 23 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বদলে গেছে অস্ট্রেলিয়ানদের পছন্দের খেলা

Link Copied!

Cricketস্পোর্টস ডেস্ক : ২৩ আগস্ট মঙ্গলবারের আগ পর্যন্ত সবাই জানত অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা অস্ট্রেলিয়ান রুলস ফুটবল বা অস্ট্রেলিয়ার ফুটবল। যেটিকে ফুটিও বলা হয়ে থাকে।
কিন্তু আজ থেকে নতুন তথ্য দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট শুমারি। তাদের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ক্রিকেট।
তাদের মতে, অস্ট্রেলিয়ার মানুষের ক্রিকেটে অংশগ্রহণ বেড়েছে ৮.৫ শতাংশ। তাতেই অস্ট্রেলিয়ান রুলস ফুটবলকে পেছনে ফেলে সেখানকার সবচেয়ে জনপ্রিয় খেলার তকমা গায়ে মেখেছে ক্রিকেট।
গেল বছর অস্ট্রেলিয়ায় ১৩ লাখ ১১ হাজার ১৮৪ জন লোক ক্রিকেট খেলেছে। যেখানে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। সেটা ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি অস্ট্রেলিয়ায় বহু সংস্কৃতির মানুষের অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ। অস্ট্রেলিয়ার আদিবাসীদের ক্রিকেট খেলার হার আগের চেয়ে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেন, ‘ক্রিকেট এখন অস্ট্রেলিয়ার মানুষের প্রথম পছন্দ। দেশের বহুল প্রচলিত খেলা হিসেবে ক্রিকেটকে দেখে আমাদের বেশ গর্ব অনুভব হচ্ছে।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলা হয় ১৮ জনে। এক এক দলে খেলোয়াড় থাকেন ৯ জন করে। থাকে দুটি লম্বা গোলপোস্ট (রাগবির গোলপোস্টের মতো)। ফুটবল মাঠ কিংবা পরিবর্তিত ক্রিকেট মাঠে খেলা হয়। খেলার সময় খেলোয়াড়রা মাঠের যেকোনো স্থানে অবস্থান করতে পারে এবং শরীরের যেকোনো অংশ দিয়ে বল নিয়ে যেতে পারে। প্রাথমিক নিয়ম হচ্ছে বল কিক করা, হাত দিয়ে ধরা ও বল নিয়ে দৌড়ানো। মূলত রাগবি ও ফুটবলের সংমিশ্রণের একটি খেলা অস্ট্রেলিয়ান রুলস ফুটবল। ১৮৫৮ সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় এটি খেলা হয়।