স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে হার মানে অস্ট্রেলিয়া। তাতে লাভ হয় ভারতের। তারা টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায়।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে ভারতের গায়ে তপ্ত নিঃশ্বাস ফেলতে থাকে পাকিস্তান। শীর্ষ স্থানে থেকে ১৮ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামে ভারত।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেস্টের শীর্ষস্থান ধরে রাখার মিশন নিয়ে তারা মাঠে নামে। কারণ, এই টেস্টে হেরে গেলে কিংবা ড্র করলে পাকিস্তানের কাছে শীর্ষস্থান হারাতে হবে ভারতকে।
কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিনের ২২ ওভারের পর আর কোনো খেলা হয়নি। ফলে নিষ্প্রাণ ড্র হয় টেস্ট। এর ফলে পাকিস্তানের কাছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারায় ভারত। আর পাকিস্তান টেস্ট র্যাঙ্কিং চালু হওয়ার পর তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষে ওঠে।
সর্বশেষ টেস্ট র্যাঙ্কিং
দল রেটিং পয়েন্ট
১. পাকিস্তান ১১১
২. ভারত ১১০
৩. অস্ট্রেলিয়া ১০৮
৪. ইংল্যান্ড ১০৮
৫. নিউজিল্যান্ড ৯৯
৬. শ্রীলঙ্কা ৯৫
৭. দ. আফ্রিকা ৯২
৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৭
৯. বাংলাদেশ ৫৭
১০. জিম্বাবুয়ে ৮

