ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিডিউল জটিলতায় ‘হারজিৎ’

Link Copied!

mowsumiবিনোদন ডেস্ক : চিত্রপরিচালক বদিউল আলম খোকন শাকিব-অপু জুটিকে নিয়ে বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। তবে এবার তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ছোটপর্দার অভিনয়শিল্পী সজলকে নিয়ে ‘হারজিৎ’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন।
এ সিনেমায় ওমর সানি-মৌসুমী জুটিকেও দেখা যাবে। ইতোমধ্যে এসব শিল্পীদের চুক্তিবদ্ধ করে বেশ কয়েক দফা শুটিংয়ের তারিখ ঠিক হলেও বিভিন্ন কারণে তা পেছাতে হয়েছে।
সর্বশেষ গত ১৮ আগস্ট এ সিনেমার শুটিংয়ের কাজ শুরু করার কথা থাকলেও চিত্রনায়িকা মৌসুমীর শিডিউল জটিলতার কারণে আবারও পেছাতে হলো সিনেমার শুটিং। পরিচালক বদিউল আলম খোকনে সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘চলতি মাসের ১৮ তারিখ থেকে হারজিৎ সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। সবার শিডিউলও ঠিক ছিল। কিন্তু মৌসুমী ঈদের আগে শিডিউল দিতে পারবেন না বলে ঈদের পর সিনেমাটির শুটিং শুরু করব। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একটানা শুটিং করার পরিকল্পনা করেছি।’
রোমান্টিক ও অ্যাকশনধর্মী ‘হারজিৎ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বদিউল আলম খোকনের সঙ্গে কাজ করছেন মাহি ও সজল। টাইগার মিডিয়া ও নিউ জেন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘হারজিৎ’ সিনেমাটি পরিচালনা ছাড়াও এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। ইদানিং সময়ে ঢাকাই সিনেমায় অধিকাংশ সিনেমার বিরুদ্ধে গল্প নকলের অভিযোগ উঠলেও এ সিনেমার গল্পটি মৌলিক বলে জানিয়েছেন নির্মাতা।