ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোখ দান করবেন কৃতি

Link Copied!

kriti-shanonবিনোদন ডেস্ক : এর আগে সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নিজের চোখ দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার মরণোত্তর চোখ দান করার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী কৃতি স্যানন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিনেত্রী মনে করেন চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখতে পাওয়াটা একটা আশীর্বাদ। সে কারণেই নিজের চোখ দান করার ইচ্ছা করেছেন তিনি। পাশাপাশি এ অভিনেত্রী অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহীত হতে বলেছেন।
এ বিষয়ে কৃতি বলেন, ‘এই ইচ্ছা আমার অনেক আগে থেকেই। আমি মনে করি সুন্দর পৃথিবীর সৌন্দর্য দেখতে পাওয়াটা আশীর্বাদের। কেউ যদি আমার মৃত্যুর পর সেই চোখ দিয়ে এই পৃথিবী দেখতে পায় তাহলে সেটি খুবই ভালো একটি ব্যাপার। আমি চাই মানুষ চোখ দান করার ব্যাপারে উৎসাহীত হোক।’
কৃতি স্যানন অভিনীত সর্বশেষ সিনেমা দিলওয়ালে। বর্তমানে রাবতা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।