স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে মেয়েদের হকিতে প্রথমবারের মতো সোনা জিতেছে যুক্তরাজ্য।
ফাইনালে যুক্তরাজ্য নারী দল হারিয়ে দিয়েছে ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জেতা নেদারল্যান্ডসকে।
রিও অলিম্পিকের চতুর্দশ দিন শুক্রবার রাতে নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারে ২-০ গোলের জয় পায় যুক্তরাজ্যের মেয়েরা।
টাইব্রেকারে দুটি স্পট-কিক ঠেকিয়ে দিয়ে যুক্তরাজ্যের জয়ের অন্যতম কারিগর গোলকিপার ম্যাডি হিনচ।
টাইব্রেকারে যুক্তরাজ্যের হয়ে গোল দুটি করেন হেলেন রিচার্ডসন-ওয়ালস ও হোলিয়ে ওয়েব।

