ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিওতে ‘বাংলাদেশি’ মেয়ে হিটে প্রথম

Link Copied!

Margarita_Mamunস্পোর্টস ডেস্ক : আদর করে তাকে ডাকা হয় ‘দ্য বেঙ্গল টাইগার’। ‘বাংলার বাঘিনী’ ডাক নামটা আছে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটে থাকা তার পরিচিতিতেও। সেই ‘বাংলাদেশি’ মেয়ে মার্গারিটা মামুন এখন কাঁপাচ্ছেন রিও অলিম্পিক!
অবাক হচ্ছেন? ভাবছেন, এ আবার কেমন কথা! পাঁচ দিন আগেই তো এবারের অলিম্পিক-যাত্রা শেষ হয়ে গেছে বাংলাদেশের। আর বাংলাদেশ থেকে অংশ নেওয়া সাত অলিম্পিয়ানের মধ্যে তো মার্গারিটা নামে কেউ ছিলেন না। আসলে কাগজে-কলমে তিনি রাশিয়ার। বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা শুক্রবার রিওতে রিদমিক জিমন্যাস্টিকসে তার হিটে হয়েছেন প্রথম।
এই ইভেন্টে চারটি রুটিন। বল, হুপ, রিবন ও ক্লাব অ্যাপারাটাস ব্যবহার করতে হয়। ২৬ জনের মধ্যে থেকে ১০ জন গেছেন ফাইনালে। সেখানে শীর্ষে থাকা মার্গারিটার মোট পয়েন্ট ৭৪.৩৮৩৩। দ্বিতীয় স্থানে থাকা আরেক রুশ কন্যা ইয়ানা কুদ্রিয়াভসেভার পয়েন্ট ৭৩.৯৯৮। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের গানা রিজাতদিনোভার ৭৩.৯৩২।
২০ বছর বয়সি মার্গারিটা বাবার সূত্রে বাংলাদেশি। তার বাবা রাজশাহীর ছেলে আবদুল্লাহ আল মামুন পেশায় একজন প্রকৌশলী। ১৯৮৩ সালে শিক্ষাবৃত্তি নিয়ে রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) যাওয়ার পর সেখানেই বিয়ে করে স্থায়ী হন। মার্গারিটার মা আনা প্রাক্তন রিদমিক জিমন্যাস্ট। মার্গারিটার জন্মও রাশিয়াতেই। তবে জুনিয়র লেভেলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশের হয়ে। সিনিয়র লেভেলে ফিরে যান রাশিয়ায়।
২০১১ সালে জিমন্যাস্টিকসের দুনিয়ায় পরিচিত নাম হয়ে ওঠা মার্গারিটার অর্জনও কম নয়। সে বছরই মন্ট্রিল বিশ্বকাপে অংশ নিয়ে বল ফাইনালে ২৭.০২৫ পয়েন্ট নিয়ে জিতে নেন স্বর্ণপদক। একই আসরের অল-অ্যারাউন্ডে ১০৬.৯২৫ পয়েন্ট নিয়ে জেতেন ব্রোঞ্জ। একই বছর রাশিয়ান চ্যাম্পিয়নশিপে হুপ আর বলে অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন হয়ে ডাক পান জাতীয় দলে। এই টুর্নামেন্টে পরের দু’বছরও অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন তিনিই। রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডটাও মার্গারিটার দখলে। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে করেন এই রেকর্ড। রিওতে সোনা জয়ের দারুণ সম্ভাবনাও আছে তার।