বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আদিত্য কাপুরের ওপর খেপেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
বর্তমানে ড্রিম টিম ট্যুরে হিউস্টনে রয়েছেন এই জুটি। সেখানে এক সংবাদ সম্মেলনে আদিত্যর ওপর রেগে ওঠেন ক্যাটরিনা কাইফ। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ড্রিম টিম ট্যুরে তাদের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া, করণ জোহর, বাদশা। সেখানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আদিত্য বলেন ‘ক্যাটরিনা এবং আমি কেউই সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাই আমাদের পারফরম্যান্স প্রচারের প্রধান দায়িত্ব আপনাদেরই (মিডিয়া) নিতে হবে।’
তখন ক্যাটরিনা রেগে গিয়ে বলেন, ‘আদিত্য কোনো খবরই রাখে না। আমি যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি আদিত্য তা জানেই না।’
ক্যাটরিনা তার গত জন্মদিনে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। তারপর থেকে নিয়মিত তার ভক্তদের পৌঁছে দিচ্ছেন নিজের সমস্ত আপডেট তথ্য। এমনকী এই ট্যুরের বিভিন্ন ভিডিও তিনি পোস্ট করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে।

