ঢাকাFriday , 19 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের সোনা বুবলি

Link Copied!

shakib-bublyবিনোদন ডেস্ক : ‘বসগিরি’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন শাকিব খান ও নবাগত চিত্রনায়িকা শবনম বুবলি। ঢালিউড কিং শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছেন এই অভিনেত্রী।
এবার এই নায়িকার নামে গান রচনার পরিকল্পনা দিলেন শাকিব খান। শুধু পরিকল্পনা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। ‘বুবলি ও বুবলি আমার সোনা বুবলিরে’ শিরোনামের গানটি লিখেও ফেলেছেন কবির বকুল।
এ প্রসঙ্গে বুবলি বলেন, ‘বসগিরি সিনেমায় বুবলি শিরোনামে একটি গান রয়েছে। শওকত আলী ইমনের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন এস আই টুটুল আর সোহান। গানটি খুবই মজার। তবে গানটি নিয়ে আরেকটি মজার ব্যাপার হলো- সিনেমায় এই শিরোনামে গান রাখার মূল পরিকল্পনা করেছেন শাকিব খান নিজেই।’
তিনি আরো বলেন, ‘থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং করেছি। এ সময় অনেক রোদ থাকায় ইউনিটের সবার অনেক কষ্ট হয়েছে। তবে এই গানে শাকিব খানকে নানা লুকে দেখতে পারবেন দর্শক। শুটিংয়ের সময় আশেপাশের থাই লোকজনও উপস্থিত হয়ে যায়। এ সময় তারাও গানের টাইটেল ধরে গেয়েছেন। গানের কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। বসগিরি টিমের সঙ্গে কাজ করে খুব খুশি তিনি। সব মিলিয়ে কাজটি খুব ভালো হচ্ছে।’
গানের দৃশ্যধারণ ছাড়াও আরো বেশ কিছু দৃশ্যেরও শুটিং হবে থাইল্যান্ডে। ইতোমধ্যে সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বসগিরি’ সিনেমাটি। শাকিব-বুবলি ছাড়াও এতে আরো অভিনয় করছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।