ঢাকাFriday , 19 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় জয়-প্রিয়ার রোমান্স

Link Copied!

priya-joyবিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও প্রিয়া আমান ইন্দোনেশিয়ায় বিভিন্ন লোকেশনে রোমান্স করে বেড়াচ্ছেন। তবে এটি বাস্তবে নয়, মোহন খান পরিচালিত ‘রোদ মেঘ ও আমি’ শিরোনামের নাটকের দৃশ্যে তাদেরকে রোমান্স করতে দেখা যাবে।
এ প্রসঙ্গে প্রিয়া আমান ইন্দোনেশিয়া থেকে বলেন, ‘রোদ মেঘ এবং আমি’ রোমান্টিক একটি নাটক। ইন্দোনেশিয়া এসে খুব ভালো লাগছে। এখানের শুটিং স্পটগুলোও দারুন। ইন্দোনেশিয়ার অসাধারণ সব লোকেশনে এর দৃশ্যায়ন হচ্ছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
এ নাটকে জয়-প্রিয়া আমান ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফারজানা রিক্তা।
গত ১২ আগস্ট ইন্দোনেশিয়া গিয়েছে শুটিং ইউনিট। ঈদের ছয় পর্বের এ নাটকটি ঈদুল আযহায় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হবে বলে জানা গেছে।