ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদ প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, উচ্চশিক্ষিত ও নামি-দামি পরিবারের সদস্যরা জঙ্গি কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন- এ নিয়ে আমি নিজেও বিস্মিত। জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের সবার দায়িত্ব রয়েছে। অভিভাবকসহ সবাই এগিয়ে এলে জঙ্গিবাদ প্রতিরোধ করা সহজ হবে।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদে জড়িত সে নারী-কিংবা পুরুষ যেই হোক তাকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তাকে আইনের আওতায়ও আনা হবে। তবে বিস্ময় লাগে যখন কোন শিক্ষিত বা ভাল পরিবারের সদস্যরা জড়িয়ে যায়। এ কারণে পরিবারের প্রতিটি সদস্যের প্রতি নজর রাখতে হবে অভিভাবকদের।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। শুধু এ দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গি হামলার শিকার হচ্ছে। এদেশে যারা জঙ্গি তারা স্বাধীনতাবিরোধী একটি চক্র। তবে যারাই এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রতিটি সচেতন মানুষ এগিয়ে এলে জঙ্গিবাদ নির্মূল করা সহজ হবে।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।