ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজভীকে কারাগারে পাঠানো অমানবিক

Link Copied!

khaleda02নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা রুহুল কবির রিজভী অসুস্থ এবং চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন দাবি করে এই অবস্থায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে অমানবিক আচরণের বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি অবিলম্বে রিজভীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই দাবি করেন।
নাশকতার পাঁচ মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিজভীকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ভোটারবিহীন অবৈধ সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ মানবিকতাবোধও হারিয়ে ফেলেছে। তারা বিরোধী দলের নেতা-কর্মীদের নির্মূল ও পর্যুদস্ত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তম্ভকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচার বিভাগও আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।’
আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘রিজভী আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বলেই তিনি আদালতে জামিন প্রার্থনা করেছিলেন।
অপর এক বিবৃতিতে রিজভীকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অবিলম্বে রিজভীর মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।