ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

Link Copied!

yaba-tablet-চট্টগ্রাম প্রতিনিধি : এনার্জি বাল্বের কার্টনের ভিতরে অভিনব কৌশলে পাচারকালে চট্টগ্রামে ৯০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭।
অপরদিকে নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ছয় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব ৭।
বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় ট্রান্সপোর্ট সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।
চট্টগ্রাম র‌্যাব ৭ সহকারী পরিচালক এডি (মিডিয়া) চন্দন দেবনাথ এসব অভিযানের তথ্য জানিয়ে বলেন, অভিনব কায়দায় এনার্জি বাল্বের প্যাকেটে ইয়াবাগুলো পাচারের জন্য রাখা হয় পরিবহন সংস্থার অফিসে। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি করে ৯০ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।