ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে মেঘনায় নৌকাডুবি : নিখোঁজ ২

Link Copied!

boatলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মো. মাসুম (২৬) ও মো. হাসান মাহমুদ (২২) নামে দুই ভাই নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) তাদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুই ভাই চর ফলকন গ্রামের হানিফ মাঝির ছেলে।
নিখোঁজদের মধ্যে হাসান মাহমুদ লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায়।
এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝড় ও উত্তাল ঢেউয়ে মেঘনায় নৌকা ডুবে তারা নিখোঁজ হন।
নিখোঁজদের স্বজন সূত্রে জানা যায়, রাতে তারা দুই ভাইসহ পাঁচজন জেলে নৌকা নিয়ে নদীতে ইলিশ ধরতে যান। রাত আনুমানিক আড়াইটার দিকে মাছ ধরার সময় হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও দুই ভাই ডুবে যান। পরে উপকূলীয় এলাকাসহ নদীতে মাইকিং ও অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।