ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, ১২ গরু নিখোঁজ

Link Copied!

madaripurমাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে পড়ে ১২টি গরু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদারীপুরের মস্তফাপুর বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক ও গরু ব্যবসায়ীসহ চারজন আহত হন।
গরুর রাখাল বাবু মিয়া জানান, সাতক্ষীরা থেকে ১৭টি গরু নিয়ে ট্রাকে নোয়াখালী যাওয়ার পথে মস্তফাপুর বড় ব্রিজ নামক স্থানে পৌঁছালে ট্রাকের চালক ঘুমিয়ে পড়েন। এ সময় ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি নদীতে পড়ে তলিয়ে যায়। এতে ৫টি গরু নদীর তীরে উঠতে পারলেও ট্রাকে থাকা ১২টি গরু তলিয়ে যায়।
মাদারীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট পারভেজ বলেন, আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।