ঢাকাThursday , 18 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাক্ষীর পদক জয়ে উচ্ছ্বসিত ভারত

Link Copied!

Sakshiস্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিক শুরুর এগারো দিন পার হয়ে গিয়েছিল। অথচ ভারতের কোনো সাফল্য নেই অলিম্পিকে। একের পর এক ইভেন্ট থেকে ভারতের জন্য বয়ে আসছিল হতাশার খবর। ভারতীয়রা যখন পদকের আশা প্রায় ছাড়তে বসেছিল, তখনই তাদের রিওতে প্রথম পদক জয়ের আনন্দে ভাসালেন সাক্ষী মালিক।
গেমসের দ্বাদশ দিন বাংলাদেশ সময় বুধবার রাতে মেয়েদের কুস্তির ৫৮ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সাক্ষী মালিক।
সাক্ষী হারিয়ে দিয়েছেন কিরগিজস্তানের আইসুলুন তাইনাইবেকোভাকে। তাতেই তার নাম উঠে গেছে ইতিহাসে। অলিম্পিকে পদক জেতা ভারতের প্রথম নারী কুস্তিবিদ যে তিনিই। সব মিলিয়ে অলিম্পিকে পদক জেতা ভারতের চতুর্থ নারী।
আর সাক্ষীর পদক জয়ে তাকে নিয়ে উচ্ছ্বসিত গোটা ভারত। টুইট করে তাকে অভিনন্দিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বলিউড তারকা অমিতাভ বচ্চন, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ আরো অনেকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, ‘সাক্ষী মালিক ইতিহাস গড়েছে! ব্রোঞ্জ জেতার জন্য তাকে অভিনন্দন। গোটা দেশ আনন্দিত।’
টেন্ডুলকার টুইট করেছেন, ‘ঘুম থেকে ওঠার পর কী দারুণ খবর! রিও অলিম্পিকে তোমার অর্জন গোটা ভারতকে গর্বিত করেছে। অনেক অভিনন্দন।’
ভারতের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির টুইট, ‘দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সাক্ষী মালিক রিওতে আমাদের প্রথম পদক এনে দিয়েছেন। দৃঢ়সংকল্প ও আত্মবিশ্বাস এমন পারফরম্যাস্নের মূল চাবিকাঠি। অভিনন্দন।’
প্রাক্তন ক্রিকেটার বীরেন্দর শেবাগ তার টুইটে তো একটি সচেতনতামূলক বার্তাও দিয়েছেন, ‘যদি কন্যাসন্তান হত্যা না করো তাহলে এ রকম সাক্ষী মালিক তৈরি হবে। সেই মেয়ে লড়াই করে দেশের সম্মান ফিরিয়ে নিয়ে আসবে। যেমনটা সাক্ষী করেছে।’
ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলে টুইট করেছেন, ‘তোমার অর্জনের জন্য অভিনন্দন সাক্ষী মালিক। তোমার জন্য গর্বিত।’