ঢাকাWednesday , 17 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবসে বিএডিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। মঞ্চে উপবিষ্ট বিএডিসি’র সদস্য পরিচালক (অর্থ) মোহাম্মদ মাহফুজুল হক, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) রওনক মাহমুদ, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. আব্দুল জলিল, সংস্থার সচিব জনাব মো. মনোয়ারুল ইসলাম এবং নিয়ন্ত্রক (অডিট) ড. মোয়াজ্জেম হোসেন

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র উদ্যোগে গত ১৫ আগস্ট দিলকুশাস্থ কৃষি ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) রওনক মাহমুদ, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. আব্দুল জলিল, সংস্থার সচিব মো. মনোয়ারুল ইসলাম, পরিচালক (অর্থ) মোহাম্মদ মাহফুজুল হক।
আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সবসময় একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন এবং কৃষিখাতে উন্নয়নের জন্য তিনি বিএডিসিকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দেন। বক্তারা আরো বলেন, বিএডিসি’র কর্মকর্তা ও কর্মচারিদের নিরলস পরিশ্রম ও বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সভায় বিএডিসি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। এদিন কৃষি ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়; বাদ যোহর বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।