নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা এলাকায় পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মুগদা থানার পুলিশ ওই মামলা করে।

