নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে হিমেল (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালের দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটির মৃত্যুর কারণ ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

