ঢাকাMonday , 15 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

Link Copied!

tankনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে সাইমুম (৫) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সাইমুম চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল হকের মেয়ে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজিদুর রহমান সাজিদ বলেন, সাইমুমকে নিয়ে তার মা চৌমুহনী কলেজ রোডের নাহার মঞ্জিলের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতে যান। কোনো এক ফাঁকে শিশুটি বাসার সামনে খেলতে বের হয়। একপর্যায়ে বাসার পাশের সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় শিশুটি তাতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।