ঢাকাMonday , 15 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে

Link Copied!

Fireনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
রোববার রাত ৩টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস, মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মো. সালাউদ্দিন জানান, রাত ৩টার দিকে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কমপক্ষে ৫০টি দোকান পুড়ে যায়।