ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপার কেন্দ্রীয় কমিটিতে আরো ৭৭ নেতা

Link Copied!

national-partনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন আরো ৭৭ নেতা।
তাদের মধ্যে নতুন করে একজনকে প্রেসিডিয়াম সদস্য, দুইজন ভাইস চেয়ারম্যান, ছয়জন সাংগঠনিক সম্পাদক, ১২ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ১৬ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ৮জন যুগ্ম বিভাগীয় সম্পাদক ও ৩২ জনকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রোববার দলের কেন্দ্রীয় কমিটিতে এই ৭৭ নেতার নাম ঘোষণা করেন। পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিত প্রেসিডিয়াম সদস্য হিসেবে এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার (লালমনিরহাট)। তাকে দলের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদেও মনোনীত করা হয়েছে। বিদায়ী কমিটিতে তিনি এই পদের দায়িত্বে ছিলেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), ও মো. শওকত চৌধুরী এমপি (নীলফামারী), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শফিউল্লাহ শফি (চাঁদপুর), মনোয়ার আলম (কক্সবাজার), শাহ-ই-আজম (নরসিংদী), একেএম আব্দুর রউফ মানিক (রংপুর), আব্দুল হামিদ ভাসানী (ব্রাহ্মণবাড়িয়া), ফখরুল আহসান শাহজাদা (বরিশাল), বিভাগীয় সম্পাদক পদে কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম খুশু (ঢাকা), ক্রীড়া সম্পাদক এম.এ. কুদ্দুস খান (ঝালকাঠি), সাংস্কৃতিক সম্পাদক নিগার সুলতানা রানী (রংপুর), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাকী বেগম (ব্রাহ্মণবাড়িয়া), যুববিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন (লক্ষ্মীপুর), শিল্পবিষয়ক সম্পাদক মো. আব্দুস সাত্তার মোড়ল (সাতক্ষীরা), ধর্মবিষয়ক সম্পাদক মৌলভী মো. ইলিয়াস এমপি (কক্সবাজার), পরিবার পরিকল্পনা ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এইচ এম গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার হক ইমানুল হামিদ (সিলেট). এনজিওবিষয়ক সম্পাদক শ্রী তরুন বসু (ঢাকা) এবং মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোল্লা মুজিবুর রহমান (খুলনা), যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম পিটু (ঢাকা), জাকির হোসেন মিলন (ঢাকা), আহাদ ইঊ চৌধুরী শাহীন (হবিগঞ্জ), অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া), মো. জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), ইঞ্জিনিয়ার এম.এ. সাত্তার (নরসিংদী), মো. মশিউর রহমান খান (নারায়ণগঞ্জ), শারমীন পারভীন লিজা (শরিয়তপুর), সৈয়দা পারভীন তারেক (নারায়ণগঞ্জ), মনোয়ারা তাহের মানু (ঢাকা), ডা. সেলিমা খান (ঝালকাঠি) শ্রী সমীর গুপ্ত (বরিশাল), আহমদ শফি রুবেল (দিনাজপুর), মো. গোলাম মোস্তফা (পটুয়াখালী), মাহমুদা রহমান মুন্নি (ঢাকা) এবং এস. সালাউদ্দিন (ঢাকা), যুগ্ম বিভাগীয় সম্পাদক হিসেবে যুগ্ম প্রচার সম্পাদক- শাহাদৎ কবির চৌধুর (চাঁদপুর), যুগ্ম কৃষি সম্পাদক- মো. মোস্তফা কামাল (নোয়াখালী), যুগ্ম সমবায়বিষয়ক সম্পাদক-কবির আহম্মদ সওদাগর (কক্সবাজার), যুগ্ম তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক- মো. সুমন আশরাফ (কুষ্টিয়া), যুগ্ম আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জহুরুল হক জহির (যশোর), যুগ্ম শিল্পবিষয়ক সম্পাদক মো. সেকেন্দার আলী মুকুল (পিরোজপুর), যুগ্ম পরিবার পরিকল্পনা ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন সরকার (বগুড়া) এবং যুগ্ম প্রাদেশিকবিষয়ক সম্পাদক এম. হাবিব উল্লাহ (মানিকগঞ্জ), কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে শাহানারা বেগম এমপি (রংপুর), জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী), অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত (নরসিংদী), রাজু আহমেদ লাবলু (মানিকগঞ্জ), প্রফেসর গোলাম মোস্তফা (কুমিল্লা), মো. আরফান আলী (রাঙ্গামাটি), মো. বজলুর রহমান (ঢাকা), অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (নড়াইল), মো. শাহজাহান কবির (নরসিংদী), মো. মামুনুর রহিম (টাঙ্গাইল), মো. হাফিজ উদ্দিন মাস্টার (ময়মনসিংহ), মো. সাইদার রহমান বুলু (নীলফামারী), জসীম উদ্দিন চৌধুরী (ভোলা), মাহবুবুর রহমান চৌধুরী (সিলেট), ক্যাপ্টেন এম. রেজাউল করিম চৌধুরী (নোয়াখালী), এমজি মোস্তফা (লালমনিরহাট), মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ (ঢাকা), হাজী মো. আবুল কালাম আজাদ (ঢাকা), প্রকৌশলী মো. শহীদুল ইসলাম (নরসিংদী), মনোয়ার-ই- খোদা চৌধুরী মন্টি (রাজবাড়ী), মিয়াজী মো. শহীদুল ইসলাম লিটন (ঢাকা), মো. আব্দুস সাত্তার গালিব (ঢাকা), মো. আবু সাদেক সরদার বাদল (ময়মনসিংহ), কাজী মো. আবুল কাশেম রিপন (জয়পুরহাট), রোজী তালুকদার সিদ্দিকী (শেরপুর), ফজলে এলাহী সোহাগ (নোয়াখালী), রাগিব হাসান চৌধুরী (গাইবান্ধা), বেগম জাহানারা মুকুল (ঢাকা), ড. মেহেজুবুন্নেসা রহমান (নীলফামারী), আনোয়ারা কবির (গাজীপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও) এবং মনিকা আলম (ঝিনাইদহ)।
জাতীয় পার্টির কমিটিতে আরো নেতার অন্তর্ভূক্তির কথা বলা হয়েছে। কমিটি ঘোষণা শেষ হলে নেতাদের নামের ক্রমানুসারে তালিকা ঠিক করা হবে বলে জাননো হয়েছে।
জাতীয় সম্মেলনে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে চেয়ারম্যান, বিরোধী নেতা রওশন এরশাদকে জ্যেষ্ঠ কো চেয়ারম্যান, জিএম কাদেরকে কো চেয়ারম্যান ও এবিএম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব নির্বাচিত করার পর থেকে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে নেতাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।