ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফজলুর রহমানের জানাজা অনুষ্ঠিত

Link Copied!

fazlur_Rahmanনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রাক্তন মন্ত্রী ফজলুর রহমান পটলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। এর আগে ঢাকার বনশ্রী জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলীয় পতাকা দিয়ে তার কফিন ঢেকে দিয়ে সম্মান জানানো হয়।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার আমিনুল হক, ডা. জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ড. আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক আলী বুলবুলসহ বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা ছিলেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফজলুর রহমানের তৃতীয় জানাজা শেষে সড়ক পথে মরহুমের কফিন নিয়ে যাওয়া হবে নাটোরে। সেখানে তার গ্রাম গৌরীপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুর রহমান। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রিজেন্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায়।
ফজলুর রহমান গত ১৬ এপ্রিল কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা গত বিএনপি সরকারের শাসনামলের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। নতুন কমিটিতে ৬ নম্বর উপদেষ্টা ছিলেন তিনি। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ফজলুর রহমান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।