সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে অস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ।
ডাকাতির প্রস্তুতিকালে রোববার ভোরে উপজেলার সৈয়দপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা হলেন- হেলাল মিয়া (৩০), বদরুল ইসলাম (২৬), আনছার আলী (৩২), লক্ষ্মণ দে (২৮), আবদুর রহিম (৩৩), মাসুম আহমদ (১৮), দুলাল আহমদ (২৫), নাজির উদ্দিন (৩৫), মাসুদ মিয়া (২৪), আনিস মিয়া (৩২), রনি আহমদ (২৬) ও নিজাম উদ্দিন (২৫)।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুরসালিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।
তিনি জানান, আটককৃত ব্যক্তিদের কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি পাইপগান ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে।

