চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় মোহাম্মদ হাসান (২৮) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছে।
রোববার ভোরে মহাসড়কের শুকলাল হাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল ফাহমি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস শুকলাল হাট এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামলে বসে থাকা সুপারভাইজার হাসান ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনায় বাসের চালকসহ দুই যাত্রী আহত হয়।

