ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে যুবক খুন

Link Copied!

MARDERচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বারমাসিয়া এলাকায় রিপন দে (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। রোববার সকালে ভূজপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ভূজপুর থানার ডিউটি অফিসার হেলাল উদ্দিন জানান, শনিবার রাতে স্থানীয় বৈদ্যর হাট নামক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা গ্যারেজের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল রিপন। এ সময় দুর্বৃত্তরা রিপনকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ সকালে লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত রিপন ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া এলাকার গণেশ দের ছেলে। পুলিশ এই হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।