চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজতে ইসলামে বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারীরিক দুর্বলতা এবং বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে শনিবার রাতে আল্লামা শফীকে চট্টগ্রাম মহানগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহাম্মদ।
মুনির আহাম্মদ জানান, শারীরিকভাবে দুর্বলতা অনুভব করায় হুজুরকে সিএসসিআর-এ ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন।

