ঢাকাSunday , 14 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাগরে ট্রলারডুবি, ভারতীয় ৫ জেলের লাশ উদ্ধার

Link Copied!

Tollarবাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলার ডুবে যাওয়ার পর পাঁচ জেলের লাশ ও দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের কোস্টগার্ড ও নৌবাহিনী।
রোববার সকালে ট্রলারটি উদ্ধার করে একটি চরের কাছে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নৌবাহিনীর একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে বঙ্গবন্ধুর চরের কাছে নিয়ে আসা হয়েছে। ট্রলারটি উল্টে আছে। ভেতরে কোনো মরদেহ আছে কি না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
শনিবার দুপুরে ঝড়ে মোংলা সমুদ্রবন্দরের হিরণ পয়েন্ট থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এফভি মহা গৌরী ও এফভি প্রসেনজিৎ নামে দুটি ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ হয়।