চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আসবাবপত্র তৈরি কারখানায় আগুন লেগে ৭ জন দগ্ধ হয়েছেন।
শনিবার ভোরে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বজলু মিয়া (৪০), রাশেদা বেগম (৩৫), রায়হান (১০), তাহেরা বেগম (২০), মাজিদ (১৮) মেহেদি (২৫) ও সোলেমা বেগম (২০)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, শনিবার ভোরে ফার্নিচার কারখানায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে ঘুমিয়ে থাকা তিন নারীসহ ৭ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

