পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কুমারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন একই গ্রামের মো. আলমের ছেলে শামিম (২৭) ও মো. হাওলাদারের ছেলে আবদুল আলিম (৩০)।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বিশ্বাস জানান, সকালে ওই সেপটিক ট্যাংকে নামেন রাজমিস্ত্রি শামিম ও আলিম। কিছুক্ষণের মধ্যেই তারা ট্যাংকে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

