সিলেট প্রতিনিধি : সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ উপজেলার সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বনাথ থানার এসআই উমর আলী জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে ছাতকের গোবিন্দগঞ্জগামী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ১৫ জন আহত হন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

