ঢাকাSaturday , 13 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইবোন হত্যায় মা গ্রেপ্তার

Link Copied!

হুমায়রা বিনতে মাহবুব ও মাশরাফি বিন মাহবুব

হুমায়রা বিনতে মাহবুব ও মাশরাফি বিন মাহবুব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাসাবোতে দুই ভাইবোন হত্যার ঘটনায় তাদের মা তানজীন রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সবুজবাগ এলাকায় এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবুজবাগ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় দুই শিশুর বাবা মাহবুবুর রহমান মাকে আসামি করে হত্যা মামলা করেছেন।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তাদির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান তানজীন রহমানকে সবুজবাগ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো জানান, দুপুরে তানজীন রহমানকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি ছয়তলা ভবনের চিলেকোঠা থেকে শুক্রবার রাত ১০টার দিকে দুই ভাইবোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্র। হত্যাকাণ্ডের পর থেকে তাদের মা নিখোঁজ ছিলেন।
রাতে এশার নামাজ শেষে বাসায় ফিরে দুই কক্ষে দুই শিশুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন মাহবুব। মাহবুবুর রহমান ওয়াসার কম্পিউটার অপারেটর। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। মা গৃহিণী। তার বাবার বাড়ি খিলগাঁওয়ের বাগিচা এলাকায়।
নিহতদের ফুফু লায়লা নূর জানান, তার ভাতিজা মাশরাফি বিন মাহবুব (৭) স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। ভাতিজি হুমায়রা বিনতে মাহবুবের বয়স ৪ বছর। তিনি আরো জানান, তার ভাবি তানজীন রহমান মানসিক ভারসাম্যহীন।