ঢাকাFriday , 12 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

Link Copied!

robberyগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি স্বর্ণের দোকানে হাতবোমা ফাটিয়ে ও গুলি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে দোকানের মালিক শংকর সুব্রতসহ দুজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল ডাকাত বোমা ফাটিয়ে ইয়াকুব আলী মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে তারা ফাঁকা গুলি করতে করতে ওই মার্কেটের শংকরের মালিকানাধীন সঙ্গিতা জুয়েলার্সে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে ওই স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে দোকান মালিক ও এক কর্মচারী আহত হন। এ ছাড়া আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় আহত হন ১০ জন।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।