ঢাকাFriday , 12 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা দুই শিশুর

Link Copied!

Ballo-bibahoব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ৫ম শ্রেণির এক ছাত্রী। আজ শুক্রবার দুপুরে বাল্যবিয়ের প্রস্তুতিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনউদ্দিন ইকবালের হস্তক্ষেপে ওই দুই শিশুর বাল্যবিয়ে বন্ধ হয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর শহরের দেবগ্রামের জাহের মিয়ার মেয়ে স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার (১১) সঙ্গে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের জিল্লু মিয়ার শিশুপুত্র হিজবুল্লাহ (১২) বিয়ে ঠিক হয়।
আজ শুক্রবার দুপুরে গোপনে সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ইকবাল আখাউড়া থানার এসআই মিজানুর রহমানকে বরের বাড়িতে পাঠান। পরে তিনি বরের বাড়িতে উপস্থিত হয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন।