ঢাকাFriday , 12 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৯

Link Copied!

Handcuffচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকা গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানে ৭ হাজার ৫২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮৯ লিটার মদ, সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও একই সময়ে মহানগর গোয়েন্দা বিভাগ কর্তৃক ২৫৯টি শাড়ি ও ১০২টি থ্রিপিস এবং ৬ কার্টুন গার্মেন্টস মালামাল উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নগর পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে তালিকাভুক্ত আসামিসহ ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।