ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়া হামলায় স্বাধীনতাবিরোধীদের ইন্দন রয়েছে

Link Copied!

mojibul-haq-chunnuকিশোরগঞ্জ প্রতিনিধি : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, স্বাধীনতার অস্তিত্বকে যারা মেনে নিতে পারেনি শোলাকিয়া হামলায় তাদের ইন্দন অবশ্যই রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঝর্ণা রানী ভৌমিকের বাসায় শোক সন্তপ্ত পরিবারের নিকট এক লাখ টাকার চেক হস্তান্তর করার সময় এ সব কথা বলেন।
তিনি বলেন, এখন দেশে যেখানে যেখানে জঙ্গি রয়েছে তারা দেশের কোথাও কারো কাছে আশ্রয় পাবে না। কারণ জঙ্গিদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলে মানুষ এখন সোচ্চার।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, সোহরাব উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যান।
এর আগে গত ৮ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের নিকটতম স্থানে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এ সময় তিনি ঝর্ণা রানীর পরিবারকে এক লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।