ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

deadসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মোমেনা খাতুন নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাগুরা বউবাজার এলাকার আব্দুল হামিদের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই গৃহকর্মী স্থানীয় একটি ছাত্রাবাসে রান্না করতেন। তিনি কোথায় থাকতেন তা জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, গৃহকর্মী মোমেনার সঙ্গে পাশের পাথরঘাটা গ্রামের আসাদ নামে এক ব্যক্তির সম্পর্ক ছিল। বুধবার আসাদের রুমে অন্য এক নারীকে দেখে মোমেনা। বিষয়টি নিয়ে আসাদের সঙ্গে মোমেনার বাকবিতণ্ডা হয়। ওই সময় আসাদ প্রকাশ্যে তাকে মারধর করেন।
তিনি আরো জানান, সকালে স্থানীয়রা একটি গাছে মোমেনার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় গাছের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।।