কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে আছমা আক্তার মীম (১৯) নামে এক মাদ্রাসাছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার দেহুন্দা ইউনিয়নের জহিরকোনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মীম জহিরকোনা গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও স্থানীয় কওমী মাদ্রাসার ছাত্রী।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির রব্বানী জানান, মীম রাতে পরিবারের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। সকালে বাড়ির পাশের বাঁশ বাগানে মীমের গলা কাটা লাশ দেখে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

