বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শের আলী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ধূনট আঞ্চলিক সড়কের ধূনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শের আলী উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ভান্ডার কাফুরা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর-ধূনট আঞ্চলিক সড়ক হয়ে মালবাহী একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কে আসছিল। এ সময় ওই বৃদ্ধ সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি থানা হেফাজতে নেয়। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়েছে।

