ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাপ্পু মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল মামুর জামে মসজিদের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পাপ্পু ৬ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
গফরগাঁও থানার এসআই ছাইফুল জানান, বায়তুল মামুর জামে মসজিদের পাশে পাপ্পুর লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, পাপ্পুর মাথায় তিনটি, পেটে, পা ও গলায় ধারাল আঘাতের চিহ্ন রয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাপ্পুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।