ঢাকাThursday , 11 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে অগ্নিকাণ্ডে নাটোরের চারজনের মৃত্যু

Link Copied!

FIREনাটোর প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুন লেগে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মৃত শহীদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), একই গ্রামের মৃত আজহার আলীর ছেলে ওয়াসিম (৩০), মৃত গফুর আলীর ছেলে জামাল উদ্দিন (৩৮) ও সেকেন্দার আলীর ছেলে আমিনুল রহমান (৩০) ।
সাদ্দাম হোসেনের বড় ভাই শামসুল আলম বলেন, ‘সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহরের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন তার ভাইসহ চারজন। বুধবার কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই পুড়ে তাদের মৃত্যু হয়।’
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।