ঢাকাWednesday , 10 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর হত্যাকারীরাই দেশকে অস্থিতিশীল করছে

Link Copied!

amuনিজস্ব প্রতিবেদক :  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেছে, আজ তারাই দেশকে  অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
বুধবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীরা শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেনি। তারা দেশের স্বাধীনতাকে হত্যা করেছে। দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এ ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করছে। তারা দেশের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি জামায়াত আজকে ভিন্ন পন্থায় দেশে মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আর তাদের সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। তবে কোনো ষড়যন্ত্রকারী   রেহাই পাবে না।
মন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামায়ত দেশকে অকার্যকর করার জন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব মোশারফ হোসেন।