ঢাকাWednesday , 10 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ও শহীদদের ঋণ শোধ করতে হবে

Link Copied!

ASHRAFনিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশ ও জাতির জন্য জীবন দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার যুদ্ধের লাখো শহীদ আমাদের ঋণে আবদ্ধ করেছেন। নিবেদিত হয়ে দেশ ও জাতির জন্য কাজ করে তাদের সেই ঋণ শোধ করতে হবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বুধবার সচিবালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন, সেই বিচার তার সুযোগ্য কন্যার নেতৃত্বে বর্তমান সরকার এগিয়ে নিচ্ছে। যুদ্ধাপরাধী রাজকারদের বিচারের মাধ্যমে দেশকে কলংকমুক্ত করা হচ্ছে।’
তিনি জনগণের সেবক হয়ে কাজ করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের ঘাম ঝরানোর অর্থে আমাদের জীবন জীবীকা নির্বাহ হয়। দেশের জন্য, জনগণের জন্য তাদের সেবক হয়ে কাজ করুন।’
১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে সচিবালয়ের ক্লিনিকের সামনে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব কামাল আব্দুল নাসের-এর সভাপতিত্বে কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।